ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৬৪ জন শনাক্ত, মারা গেছেন আরো ২৮ জন

ads

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে আরো এক হাজার ৭৬৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬০৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত একদিনে দেশে মারা গেছেন আরো ২৮ জন। এ নিয়ে দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে।

শনিবার (৩০ মে) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ১১৬। এছাড়া আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৪৫ হাজার ৬৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৭১ হাজার ৪৪০ জন।

ads
ads
ads

Our Facebook Page